রাজনীতি ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:১০

আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি মলিন আকন, সম্পাদক তুষার ইমরান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মো. মলিন আকন সভাপতি এবং তুষার ইমরানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণানকরা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই কমিটি করা হয়। 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটির সহ সভাপতি নিভির হোসেন রুদ্র ও অপু চন্দ্র শীল। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- রিয়াদ শেখ শিমুল ও অস্ত্র বাহাদুর ছেত্রী। সাংগঠনিক সম্পাদক হলেন- ওমর ফারুক ইয়াছিন, সৈয়দ শাহ্ আলী ও আবিদ হোসেন মাহি চাকলাদার। 
আগামী তিন মাসের মধ্যে আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।


আমাদেরকাগজ/এইচএম