রাজনীতি ৭ অক্টোবর, ২০১৯ ০৬:০১

রাজপথের কমান্ডার সম্রাটের মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

ডেস্ক রিপোর্ট ।। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবলীগ নেতা সম্রাটের গ্রেফতার নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকা শহরের মুকুটহীন সম্রাটকে আটক করা হয়।

এদিকে সম্রাটকে আটক করার পর থেকে প্রতিবাদের ঝড় উঠেছে ফেসবুকে 

আমাদের কাগজ পাঠকদের জন্য এমন কিছু ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হল।

আরও একজন লিখেছেন

আরো একজন সম্রাট ভক্তের লেখা স্ট্যাটাস তুলে ধরা হল। 

এছারাও সম্রাটকে আটক করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাহিরেও চলছে কষ্টের মাতম। কান্নায় ভেঙ্গে পরছেন অনেক নেতা কর্মীরা।

সম্রাটকে নিয়ে যাওয়ার পর কয়েকজন নেতাকর্মী ও পথচারী বলেন, সম্রাট আওয়ামী লীগের রাজনীতির জন্য মুকুটহীন সম্রাট। তিনি রাজনৈতিক হিরো। সাধারণত যেখানে পরিবার বা বাবা ভাইয়ের প্রভাব থেকে বড় রাজনৈতিক নেতা হয়ে যায় তিনি ছিলেন তার ব্যাতিক্রম। সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে তৃণমূল থেকে আজকের সম্রাট হয়েছেন।

তারা বলেন, আজকে সত্যি অবাক লাগছে সম্রাটের হাতে হাতকড়া। এটা কেউ ভাবতেও পারেনি তার হাতে এভাবে হাতকড়া পরানো হবে। এ সময় কয়েকজনকে কান্নাকাটি করতেও দেখা যায়।

সম্রাটকে নিয়ে যাওয়ার পর কথা হয় জামাল উদ্দিন নামের লক্ষ্মীপুরের এক বাসিন্দার সঙ্গে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। জামাল উদ্দিন বলেন, ‘ভাইকে এভাবে দেখব কখনো ভাবতে পারিনি। সব সময় নেতাকর্মী ও দলের জন্য মরতেও প্রস্তুত থাকা মানুষটিকে আজ হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাবতে কষ্ট হচ্ছে, এটা কি আমাদের সম্রাট ভাই?

ইমরুল কায়েস নামে সেগুনবাগিচা এলাকার এক যুবলীগকর্মী বলেন, ‘সম্রাট ভাইয়ের ডাকে যুবলীগের হাজারো নেতাকর্মী দলের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সব সময়। আজ সেই সম্রাট ভাইকে আমাদের সামনে দিয়ে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’

এ সময় ইমরুল কায়েস অঝোরে কেঁদে উঠেন। বলেন, ‘ভাই নিজের জন্য নয়, সব সময় দল ও নেতাকর্মীদের কথা চিন্তা করেছেন। তাদের সুখে-দুঃখে পাশে থেকেছেন।’

সম্রাটকে দেখে এক বয়স্ক লোক বলেন, ‘এত দিন ছিল এক জীবন। আজ থেকে হয়ে গেল অন্যজীবন। আসলে প্রয়োজন শেষ হলে কেউ কারো নয়। আজ সম্রাটের এ অবস্থা হবে কেউ কখনো ভাবতেও পারেনি।’