রাজনীতি ১৩ আগস্ট, ২০২৩ ০৩:২৭

‘বাসে আগুন দেওয়া সবাই বিএনপি নেতাকর্মী’

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও শেয়ার করেছেন।  এতে রাজধানীর আশুলিয়ায় বাসে আগুন দেওয়া-সংক্রান্ত কিছু তথ্য ও উপাত্তের প্রমাণ রয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (১২ আগস্ট) রাতে ভিডিওটি শেয়ার করেন তিনি। 

ভিডিওর ক্যাপশনে জয় লিখেছেন, ‘আশুলিয়ায় বাসে আগুন দেওয়া সবাই বিএনপি নেতাকর্মী। আবারও প্রমাণিত হলো মির্জা ফখরুলের মিথ্যাচার।’

ওই ভিডিওতে বলতে শোনা যায়, গত ২৯ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। সেদিনের একটি ভিডিওর সূত্র ধরে ঘটনাটি খোলাসা হয়। এ ঘটনায় ভুক্তভোগী চালক সেদিন প্রাথমিক তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। তারপর ভিডিও পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করে পুলিশ। ঘটনার প্রায় ১০ দিন পর সেই চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় একটি সূত্র।

‘গ্রেপ্তারের তালিকায় রয়েছেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরও কয়েকজন। যারা ঘটনায় সরাসরি জড়িত ও উপস্থিত ছিলেন,’ বলে ভিডিওতে উল্লেখ করা হয়।

সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আমাদেরকাগজ/এমটি