নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্র পান থেকে চুন খসলেই ভিসানীতির কথা বলে, নিশেধাজ্ঞার কথা বলে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না। শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসা নীতি দেবে এমন হুমকি-ধামকি দেয়।
শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্বাচিপের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না। সব ক্ষমতার মালিক আল্লাহ সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তরজ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ কমেছে।
তিনি ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, নীতিবাচক শত্রুতা বিদ্বেষের রাজনীতি করলে আজীবন আপনাদের বিরোধীদল থাকতে হবে।
কাদের বলেন, আজকে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে অনুস্বরণ করছে। আজকে সারা দুনিয়া, আইএমএফ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। এ দুঃসময়েও বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি তা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু বিএনপি শুধু জ্বালায় জ্বালায় মরে। তাদের অন্তর জ্বালা।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, হাসিনাকে ক্ষামতায় থাকতে দেবেন না। ক্ষমতা কি আপনার বাপদাদার। ক্ষমতার মালিক আল্লাহ পাক এবং এদেশের জনগন। বিএনপি ক্ষমতা দেবে ওই ক্ষমতা তো আমাদের দরকার নেই। বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না আবার বড় বড় কথা বলেন।
পদ্মসেতু হয়েছে বলে বিএনপির অন্তর জ্বালা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, কয়েকদিন পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে তেঁজগা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেধন করবেন। এটা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
বিএনপির দফা ভুয়া দফা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের এক দফা খাদে পড়ে মরনযন্ত্রণায় ছটফট করতেছে। এক দফা খাদে পড়ে আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। বিএনপি এখন মিছিল ডাকলে মিছিল লম্বায় কমে যায়।
তিনি বলেন, আমরা তোমাদের সাথে স্বঅবস্থান করার কোন রাস্তা তোমরা খোলা রাখোনি। একটা দরজাও খোলা নেই একটা জানালাও খোলা নেই। সব তোমরা বন্ধ করে দিয়েছো।
আমাদেরকাগজ/এইচএম





















