নিজস্ব প্রতিবদেক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে বিএনপির নেতাারা বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে চলমান আন্দোলনকে দমন করতে চেয়েছে। কিন্তু অতীতের মতো হামলা করে মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে রাজনৈতিক কৌশল বদল করে রাজপথে মোকাবেলা করবো। এবার সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব।
মঙ্গলবার বিকেলে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা নির্যাতন ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপির আয়োজিত জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
আমাদেরকাগজ/এইচএম






















