নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৎ সাহস থাকলে তাকে দেশে ফিরে রাজপথে নামার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তবে ফাউল করলে খবর আছে। খেলা হবে প্রস্তুত হয়ে যান।
শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, তারেক অর্থপাচার করে পালিয়েছে। সৎ সাহস হলে দেশে আসুক। সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি আরও হবে, যা হবে রাজপথে নির্ধারণ হবে, টেমস নদীর পার হতে নয়।
সমাবেশে বিএনপির চলমান আন্দোলন নিয়ে সংশয় প্রকাশ করেন আওয়ামী লীগ সম্পাদক। তিনি বলেন, যে দলে ঐক্য নেতা, মানুষ নাই, সেই দলের কর্মসূচি আন্দোলনে রূপ নিতে পারে না। আন্দোলনে নেতা লাগে, বিএনপির এক নেতা হাসপাতালে, আরেক নেতা লন্ডনে। বিএনপি সমাবেশের নামে নাশকতা সৃষ্টি করতে চায়।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শরিক ৫২ দল। ৫২ দলের কতদল আছে ফখরুল সাহেব? এটা জগাখিচুড়ি জোট। বিএনপি নেতারা আদালত না মানার দৃষ্টান্ত উপস্থাপন করছে। দণ্ডপ্রাপ্ত তারেকের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ফাউল করলে খবর আছে, খেলা হবে প্রস্তুত হয়ে যান।
আমাদেরকাগজ/এইচএম



















