রাজনীতি ১৭ এপ্রিল, ২০২৩ ১২:৪৭

রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার শারীরিক খোঁজ-খবর নেন বলে জানা গিয়েছে। রোববার (১৭ এপ্রিল) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান তিনি।

সূত্রে জানা গেছে, প্রায়শই প্রতি মাসে দুই-তিনবার খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।   

নাম না প্রকাশ করার শর্তে খালেদা জিয়ার ব্যক্তিগত একজন কর্মকর্তা বলেন, এটা নতুন কিছু না। দলের পক্ষ থেকে মহাসচিব প্রতি মাসেই দুই-তিনবার ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেন। এখন তাদের মধ্যে কি নিয়ে আর আলোচনা হবে? ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মহাসচিব। অন্যদিকে দল বা কোনো ব্যক্তির সম্পর্কে ম্যাডামের কিছু জানার থাকলে সেটি তিনি মহাসচিবর কাছে জানতে চান, এটাই হয়ে থাকে সাধারণত। প্রসঙ্গত, সাক্ষাৎতে মহাসচিব তার শারীরিক অবস্থায় খোঁজ-খবর নেন। আর দলের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকলেও সেটি তাকে জানান।

আমাদের কাগজ/এমটি