নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, সভায় আসন্ন স্থানীয় সরকারের কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
চূড়ান্ত মনোনয়ন প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক
আমাদেরকাগজ/এইচএম






















