রাজনীতি ৩০ জানুয়ারি, ২০২৩ ০৫:৪৪

বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বিএনপি-জামায়াত আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন । সোমবার,৩০ জানুয়ারি রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। সরকার প্রতিটি নাগরিকের জন্য গৃহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, যা আগের কোনো সরকার করে নাই। হেনরি কিসিঞ্জার শেখ হাসিনার হাতে শান্তি পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ভুল সংশোধন ও প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনা সরকারকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।

আমাদেরকাগজ/ এইচকে