রাজনীতি ২৮ জানুয়ারি, ২০২৩ ০১:০৭

জনগণ চাইলে জয়ী হব, না হলে বিদায় নেব: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব। নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না।

এসময় কাদের বলেন, বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পালাবার দল নয়। এদিনে তিনি বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার করবে, আওয়ামী লীগ কী চুপচাপ বসে থাকবে? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন। এসব এখন কোথায় গেল? কোথায় গেল গণজোয়ার?

আমাদের কাগজ/এমটি