রাজনীতি ২১ জানুয়ারি, ২০২৩ ১২:৪৭

উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাচ্ছে সরকার: মির্জা ফখরুল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,উন্নয়নে কথা বলে সরকার জনগণকে বোকা বানাচ্ছে। গরিব গরিবই থাকছে। আর আওয়ামী লীগের নেতারা ফুলে ফেঁপে বড়লোক হচ্ছে। 

আওয়ামী লীগের স্লোগান হলো আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দিবো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ জানুয়ারি) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন। 

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, জনগণকে নিয়ে এইসব ফাজলামি আর চলবে না, জনগণকে নিয়ে মশকরা করা চলবে না, বিএনপি ভোট চায়, তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। না হলে আওয়ামী লীগ ভোট চুরি করবেই এটা তাদের স্বভাব। তিনি বলেন, সব দলকে নিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে জয়লাভ করলে বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারে সব দলের নেতারা প্রতিনিধিত্ব করবে।

এদিন শীতবস্ত্র বিতরণের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন দপ্তর সম্পাদক মামুনুর রশিদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


আমাদের কাগজ/এমটি