রাজনীতি ১৮ জানুয়ারি, ২০২৩ ০১:২১

আ.লীগের সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে এবং পার্টি করেঃ মতিয়া চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে এবং পার্টি করে। পার্টিকে দিন দিন এগিয়ে নিয়ে যায়। মা বোনরা যদি উৎসাহ না দেয়, বাড়িতে তারা সহযোগী না করে, আমার ভাইয়েরা, চাচারা কি শান্তি ভাবে রাজনীতি করতে পারবেন? কাজে মা বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই
আজ বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে লালবাগ শহীদ নগর খেলার মাঠে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে সেটা না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগনকে দুরে সরে যায় না। সামথ্য অনুযায়ী তারা জনগনের মাঝে থাকে। শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সব সময় তারা তাদের ছোট উপহারের ব্যবস্থা করেন। আজকে এই কম্বল জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। 

তিনি আরো বলেন, রসুলে পাক দান খয়রাতের উৎসাহ করেছেন। একদিকে রসুলেপার্কের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহন করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী। 

সবাইকে কৃতজ্ঞতা ও মোবারক বাদ জানিয়ে সংসদ উপনেতা বলেন, আপনারা দোয়া কইরেন আরো যেন তৌফিক দেয় বঙ্গবন্ধুর কন্যারে, আমরা সবাই মিলে দেশটাকে একে অপরের সাহায্য করতে পারি। সহযোগিতা করতে পারি এবং হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি।


২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মো. জামিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ। 

 

 

আমাদের কাগজ/টিআর