রাজনীতি ২ জানুয়ারি, ২০২৩ ০৯:৩২

চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (২ জানুয়ারি) সকালে সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।

তথ্য অনুযায়ী, ফলো-আপ চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে তিনি ৪ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফিরবেন তিনি।

তিনি বলেন, চিকিৎসা শেষে আগামী ৪ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

আমাদের কাগজ/এম টি