রাজনীতি ১ জানুয়ারি, ২০২৩ ১০:৫৭

আ.লীগের উপদেষ্টা পরিষদের কমিটিতে ঠাঁই পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন কমিটির ৪৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (১ জানুয়রি) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

দলটির উপদেষ্টা পরিষদের নতুন কমিটিতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম নাহিদ, ড. গওহর রিজভী ও সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন সিনিয়র নেতার নাম রয়েছে।

উপদেষ্টা পরিষদের নতুন কমিটিতে ঠাঁই পাওয়া অন্যান্য নেতারা হলেন—ড. মশিউর রহমান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, শ্রী রমেশ চন্দ্র সেন, হাবিবুর রহমান সিরাজ, ড. মহীউদ্দিন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ড. আ, ফ, ম, রুহুল হক, কাজী আকরাম উদ্দীন আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর ও অধ্যাপিকা সুলতানা শফি।

এছাড়াও অন্যান্য নেতারা হলেন—ড. মির্জা এম. এ জলিল, খন্দকার গোলাম মওলা নকশবন্দী, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, ড. প্রণব কুমার বড়ুয়া, মেজর জেনারেল আব্দুল হাফিক মল্লিক পি. এস. সি (অব.), প্রফেসর ড. সাইদুর রহমান খান, প্রফেসর খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, অধ্যক্ষ মতিউর রহমান, চৌধুরী খালেকুজ্জামান, ইনাম আহমেদ চৌধুরী, মোজাফফর হোসেন পল্টু, আতাউর রহমান, একেএম রহমত উল্লাহ, ড. শামসুল আলম, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মতিয়ার রহমান খান, হারুনুর রশিদ, অধ্যাপিকা ড. ফারজানা ইসলাম ও মাজেদা রফিকুন্নেছা।

আমাদেরকাগজ/এইচএম