রাজনীতি ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৩৩

সরাসরি ভোটে ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

নিজস্ব প্রতিবেদক।।

সর্বশেষ ১৯৯১ সাল। এরপর কেটে গেছে দীর্ঘ ২৮ বছর। এর মাঝে এই প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদি দলের অঙ্গসংগঠন ছাত্রদলের নতুন নেতৃত্ব।

সংগঠনের ষষ্ঠ কাউন্সিলে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তিনি পেয়েছেন ১৩৯ ভোট।

বৃহস্পতিবার ভোর ৫টায় ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শাহজাহানপুরের বাসায় রাতভর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়।

নতুন ছাত্রদল সভাপতি খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট এবং সাধারণ সম্পাদক শ্যামলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৮ ভোট।