প্রতিনিধি সভার মাধ্যমে তৃণমূল গোছাবে আওয়ামী লীগ: এসএম কামাল
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, সম্মেলনে ভিতর দিয়ে তৃণমূল আওয়ামী লীগ উজ্জীবিত হচ্ছে। জাতীয় সম্মেলনের পরে আমরা তৃণমূলের ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা কমিটি, জেলা কমিটি নিয়ে তৃণমূলের প্রতিটি নির্বাচনী এলাকায় প্রতিনিধি সভা করার মধ্য দিয়ে দলকে গোঁছানো হবে। এটা ২০২৩ অথবা ২০১৪ নির্বাচনকে সামনে রেখে করা হবে।
আজ রোববার (১৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসএম কামাল হোসেন বলেন, জাতীয় সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে মহা উৎসব চলছে। কর্মীদের মিলন মেলা হচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে। সরকারের উন্নয়নের মহাযজ্ঞ মানুষের মাঝে তুলে ধরছে। জিয়া থেকে খালেদা জিয়া, ২৮ বছর যারা ক্ষমতায় ছিলো,দেশকে পিছনের দিকে নিয়ে গিয়েছিল, পাকিস্তানী ধারায় ফিরিয়ে নিয়ে গেছিলো, জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল, অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, খুনীদের বাংলাদেশে পরিণত করেছিল, এই বিষয়গুলো আবার জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যখন বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিশ্রম করছেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই সময় যারা বাংলাদেশে অস্থিতিশীল তৈরী করার চেষ্টা করেছে, থানা লুট করেছে, ঈদের জামায়াতে আওয়ামী লীগের নেতাকে হত্যা করেছে,পাটের গুদামে আগুন দিয়েছে, রেললাইন উপড়ে ফেলেছে, সেই যুদ্ধাপরাধী, মুসলিম লীগার অতি বিপ্লবীদের নিয়েই বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান তাদেরকে নিয়ে বিএনপি গঠিত করেছে। সাম্প্রদায়িক শক্তি জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে এই অপশক্তি ২৮ বছর দেশটাকে নির্যাতন করেছেন। দেশটাকে পিছনে দিকে ফিরে নিয়ে গেছেন।
আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন,আমাদের কোনো বিকল্প বা পাল্টা সমাবেশ না। তিনটা সমাবেশে আমাদের নেত্রী (শেখ হাসিনা) ৭ ডিসেম্বর পর্যন্ত অংশগ্রহণ করবেন। একটা হচ্ছে ২৪ নভেম্বর যশোরে মহাসমাবেশ হবে। সেটা জনসমুদ্রে রুপ নিবে আমি করছি। আরেকটি সমাবেশ আছে ৪ ডিসেম্বর। সেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর কক্সবাজারে মহাসমাবেশে অংশগ্রহণ করবেন আমাদের নেত্রী। করোনার কারনে ঢাকা ও টুঙ্গিপাড়ার বাহিরে যাননি। ২৪ নভেম্বর যশোরের মহাসমাবেশের মধ্য দিয়ে সরাসরি কথা বলবেন। এর মধ্যদিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে।
আমাদের কাগজ/টিআর