রাজনীতি ৪ নভেম্বর, ২০২২ ০৭:৪২

ঘোষণা হল যুব মহিলা লীগের সম্মেলনের তারিখ

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ৫ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি হন নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হন অপু উকিল। ২০১৭ সালের ১৭ মার্চ সংগঠনের দ্বিতীয় সম্মেলনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন।

১৮ বছর ধরে তারা দুজনই এই সংগঠনের নেতৃত্ব নিয়ে যাচ্ছেন। তবু সকল কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। গত ১০ মে সম্মেলনের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসেন তারা। শুরু হয় কমিটি দেওয়া।

আগামী ডিসেম্বরের ৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব মহিলালীগের সম্মেলন।

এবার আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় প্রায় অর্ধেক পদেই পরিবর্তন আসতে পারে।

আমাদের কাগজ/ইদি