নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে আওয়ামী যুবলীগ। আগামী ১১ নভেম্বর এ সমাবেশ করবে দলটি।
শনিবার (২২ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, আপনারা জানেন বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। তাদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যুবলীগ একাই দিতে পারে, তা ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো।
আমাদেরকাগজ/এইচএম





















