নিজস্ব প্রতিবেদক: ‘বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে ,তাঁরা এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়। বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল’। গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
আজ শনিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরোনো অকৌশল। তাঁদের রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে আ. লীগ নেতা বলেন, ‘এখন আবার তারা সে পথেই হাটতে চায়।’ বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে-আবার বলছে কথা বলার অধিকার নাই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।
‘সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহবান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পরেন না।’ বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের।
আমাদের কাগজ//টিএ






















