রাজনীতি ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:২১

প্রেসক্লাবে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

এসময় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় নেতা-কর্মীদের পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে দেখা গেছে।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকা পুরো ব্লক করে দিয়েছে পুলিশ। এদিকে কেউ হেঁটে প্রবেশ করতে পারছেন না।

এছাড়া দেশে বিভিন্ন জেলা শহরে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপির নেতা-কর্মীরা।