রাজনীতি ১ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০৪

যে কারণে আ.লীগের ৫ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট

রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের পাঁচ নেতাকে  পৌর নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ( ফেব্রুয়ারি) গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেসবাহ উদ্দীন আহমেদ সিয়াম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরুল আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধেবিদ্রোহী প্রাথীহয়েছেন। পৌর আওয়ামী লীগের অন্য চার নেতা তাকে সমর্থন দিয়ে ভোটের প্রচার করছেন। এর ফলে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। এতে দলের ভেতরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক এম শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম হোদা মনিরুল ইসলাম বাবু এবং মজিবুর রহমান।

মনিরুল গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গোদাগাড়ী পৌর নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হয়েছেন। তবে এখানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস।

 

মনিরুলসহ সংশ্লিষ্টদের প্রার্থীতা প্রত্যাহার করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য মৌখিকভাবে অনুরোধ করা হলেও তারা সে অনুরোধ রক্ষা করেননি। ফলে গত ২৭ জানুয়ারি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে বিদ্রোহী প্রার্থী তার সহযোগী নেতাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

পাঁচ নেতাকে দলের সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের জন্য জেলা কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস।