রাজনীতি ১৭ ডিসেম্বর, ২০২০ ১২:১২

‘বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন, আ’লীগেও তত মুক্তিযোদ্ধা নেই’

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন, আওয়ামী লীগেও তত মুক্তিযোদ্ধা নেই। 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান বিজয় দিবস উপলক্ষেস্বাধীনতা আজ বিপর্যয়, নৈতিকতার অবক্ষয়, বিপন্ন মানবতাশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সভার আয়োজন করে।

তিনি বলেন, ভোট ডাকাতি কীভাবে বন্ধ করা যায়। জনগণ ভোট দিতে যাচ্ছে না। এর প্রতিকার কীভাবে করা যাবে। ভোট দিচ্ছে পুলিশ আর আমলারা। এই ভোট ডাকাতি বন্ধ করতে আমাদের সবার সম্মিলিত চেষ্টার দরকার।

আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আলেমদের সঙ্গে সরকার আলোচনা করছে। সেটা ভালো। মৌলভী-মাওলানা সাহেবদের সবাই সম্মান করেন। দুচারজন আলেমের নামে বলাৎকারের অভিযোগ এসেছে। সব মাদরাসায় এমন ঘটনা ঘটে তা কিন্তু নয়। দুচারটি ঘটনাই বা কেন থাকবে। আলেমদের হেদায়েত করতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না।