রাজনীতি ৬ ডিসেম্বর, ২০২০ ০৩:০১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ওয়ারীতে আ.লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ রোববার বিকেলে পুরান ঢাকার ওয়ারীতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলোর নেতৃত্বে এই সভার আয়োজন করেন ওয়ারী থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা।

প্রতিবাদ সভায় সারোয়ার হাসান আলো বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদ স্বাধীনতাবিরোধী শক্তি গোষ্ঠী। এখন যে কোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে। অন্যথায় উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

প্রতিবাদ সভায় ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলু, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।