জাতীয় ডেস্ক।।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডঃ আবদুস সোবহান গোলাপ এমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আগামীকাল ১২ আগস্ট ২০১৯ সোমবার পবিত্র ইদ উল আজহা'র দিন সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেনীপেশা ও সর্বোস্তরের জনসাধারন এবং ১১টা থেকে মাননীয় বিচারপতি ও কূটনীতিকদের সাথে সরকারী বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।


















