জাতীয় ডেস্ক।।
সরকারী হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ বলা হয়ে থাকলেও বেসরকারী ও বিভিন্ন পত্র-পত্রিকা ও হাসপাতালগুলোতে খোজ নিয়ে জানা যায় যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক তথ্য যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেই জানা যাবে পুরো সংখ্যা। তবে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের মৃত্যূতে মাঝে মধ্যে অন্যান্য জটিলতাও ভূমিকা রাখে।
সময় যতো গড়াচ্ছে ততোই যেন নিজের প্রকৃত রূপ প্রকাশ করছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে একদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃতের সারি।


















