কূটনৈতিক প্রতিবেদক
চীন থেকে অস্ত্র কিনলে অন্য কোনো দেশের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে—অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ভারসাম্যের নীতি বজায় রেখেছে এবং রাখবে।
বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য ঠেকাতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র।
ওই আইনে বলা হয়েছে, কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ। সঙ্গে দেশটি থেকে নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার।
- বঙ্গাব্দ, ০১ আগস্ট ২০২৬ ইং, শনিবার
আরো খবর
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে?
২৯ জুলাই, ২০২৬
বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর
২৭ জুলাই, ২০২৬
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
২৭ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার
২৪ জুলাই, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)












