জাতীয় ৪ আগস্ট, ২০১৯ ০৯:৫৮

গুজব ঠেকাতে নিরলস ভাবে কাজ করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সরকার যখন আন্তরিকতার সাথে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি তা বাস্তবায়ন করছে। ঠিক তখনই বিভিন্ন কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তৈরি করে জনসাধারনকে বিভ্রান্ত এবং দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু গুজবে বলা হচ্ছে যে, হারপিক ও ব্লিচিং পাউডার বেসিনে ঢাললে এডিস মশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যার আদৌ কোন ভিত্তি নেই। বরঞ্চ বিশ্লেষকদের মতে, এতে ডেঙ্গু প্রতিরোধের পরিবর্তে পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। 

সামাজিকভাবে জনসচেতনতা তৈরি ও গুজব ঠেকাতে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিরলস ভাবে কাজ করছে। এর ফলশ্রুতিতে গণপিটুনি ও ছেলেধরা গুজবে এখন পর্যন্ত সারাদেশে ৪০টি মামলা ও ৫৫টি সাধারণ ডায়েরি হয়েছে। 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে সারাদেশে মুঠোফোনের গ্রাহকদের কাছে সচেতনতামূলক বার্তা পাঠানো হচ্ছে। এছাড়া স্বয়ং মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক পোস্ট দিয়ে নাগরিকদের গুজব থেকে সচেতন রাখতে কাজ করে যাচ্ছেন। এমনকি অন্যান্য প্রতিষ্ঠানের ফেসবুক পেইজের মাধ্যমে সচেতনতামূলক পোস্ট দেয়ার নির্দেশ দিয়েছেন। জনগনকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগের আহ্ববান জানিয়েছেন।

 

গুজব প্রতিরোধে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেছেন, যারা দেশের ভিতরে ও বাইরে থেকে গুজব ছড়িয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চায় তাদের আমরা চিহ্নিত করেছি। অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত ১০০টি ফেসবুক একাউন্ট, ৪০টি ইউটিউব চ্যানেল ও ১৫ টি অনলাইন পোর্টাল বন্ধ করা হয়েছে।