নিজস্ব প্রতিবেদক।।
সারাদেশে ভয়াবহ ডেঙ্গু জ্বরের প্রকোপে খুলনাও যেন কাপছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার(৪ আগস্ট) সকালে এক স্কুল ছাত্র মারা গিয়েছে। এর আগে খুলনাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া যায়।
সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী এবং পত্রপত্রিকার হিসেব অনুযায়ী এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে ৭৬ জন।


















