জাতীয় ১৮ জুলাই, ২০২৪ ০২:৩৭

উত্তরা পূর্ব থানায় আগুন

নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে।  খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১ টা ৩০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ বেলা ১:৩০ মিনিটের দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।