জাতীয় ২২ মে, ২০২৪ ০২:২৮

বাবার হত্যাকারীদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে

আমাদের কাগজ ডেস্ক: আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। আমি আমার বাবা হত্যার বিচার চাই। এভাবেই কান্না জড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের।

বুধবার (২২ মে)  ডিবি কার্যালয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিচার দাবি করেন।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। 

আমাদের কাগজ/টিআর