জাতীয় ১৪ জানুয়ারি, ২০২৪ ০৮:০১

নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অ‌ভিনন্দন জয়শঙ্করের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দা‌য়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জা‌নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ রোববার (১৪ জানুয়া‌রি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও গভীর করতে আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে প্রত্যাশা কর‌ছি।

আমাদেরকাগজ /  এইচকে