পরিস্থিতির ভয়াবহতার সুযোগ নিয়ে ডেঙ্গু পরীক্ষার কিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে অনৈতিক ভাবে অধিক অর্থ হাতিয়ে নিচ্ছে ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট।
১৫০ থেকে ১৮০ টাকা মূল্যের কিটগুলো বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ মূল্যে চেয়ে বেশি দাম। বাজার ঘুরে দেখা যায় কিট গুলো বিক্রি বর্তমানে এখন ৪৫০ থেকে ৫০০ টাকা হচ্ছে।
এককাধিক সংশ্নিষ্টদের সঙ্গে কথা বললেও বিষয়টি সরাসরি কেউ স্বীকার করলেও অস্বীকার করেনি। তারা বলছেন আমাদের জানা মতে কেউ করছে না। তবে খুচরা বাজারে এমন হলেও হতে পারে।
তবে কিটের সংকট তৈরি বিষয়টি সত্য বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। তবে আরও জানান, সেটি ম্যানেজ করা হয়েছে। সব সরকারি হাসপাতালে আনুপাতিক হারে কিট পাঠানো হয়েছে। নতুন করে কিট আমদানি করা হচ্ছে। দু-একদিনের মধ্যেই সেই কিট এসে পড়বে। তখন আর সংকট থাকবে না।


















