জাতীয় ১৮ নভেম্বর, ২০২৩ ০৩:২৪

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

আমাদের কাগজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ১৮ নভেম্বর সকালে শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি সরকারি গাড়িতে করে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু আজ থেকে।শুরুর দিনে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির ধুম। মাত্র প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল মনোনয়ন ফরম কিনছে।