জাতীয় ৯ অক্টোবর, ২০২৩ ০৬:১১

‘ফখরুলের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে’: ওবায়দুল কাদের

আমাদের কাগজ ডেস্ক : স্বৈরাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। 'ফাউল করলে লাল কার্ড, হলুদ কার্ড' দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ঠিক আছে কিনা বলেও নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন তিনি। 

আজ (সোমবার) বিকেলে রাজধানীর গাবতলী এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্তে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে সারাবাংলা, সারাদেশে খেলা হবে,সারা চট্রগ্রামে ,সারা বরিশালে, সারা রাজশাহীতে,সারা সিলেটে,সারা ঢাকায় হবে খেলা হবে 

ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলে, তিনি বলেছিলেন অক্টোবর মাসে ঢাকা অচল করে দিবে। তিনি বলেন, চাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দিবে। তিনি আরও বলেন,অচল করতে আসলে নিজেরাও অচল হয়ে যাবে। 

এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তিনি বলেন, দুইটা রূপপুর এসে গেছে ইউরেনিয়ামের। এসময় পুতিন কে দেখছেন কিনা প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, হস্তান্তর করছে। আলো ঝলোমলো পরিবেশ হবে। আর ফখরুলের অন্তরে জ্বালা বলে উল্ল্যেখ করেন তিনি। 

তিনি বলেন, রূপপুর অগ্রসরে জ্বালা হলে রাশিয়ার দুই রূপপুর ইউরেনিয়াম ফখরুলের মাথায় আর কিছু গয়েশ্বরের মাথায় ঢেলে দেওয়া হবে বলে নেতা কর্মীদের সাথে হাস্যরস করেন কাদের। 

রিজভী লাভায় বলে তিনি আরও বলেন, এত লাফালে তিনিসহ মির্জা আব্বাসের মাথায়ও ইউরেনিয়াম ঢালা হবে। 

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির যেই লাফাবে ইউরেনিয়াম ঢেলে মাথা ঠান্ডা করে দেব 

আমাদেরকাগজ/(এমটি)