জাতীয় ৫ অক্টোবর, ২০২৩ ০৮:২৯

কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে যা বললেন আওয়ামী'লীগ সভাপতি শেখ হাসিনা  

আমাদের কাগজ ডেস্ক : ভোটের আগে দলের কেন্দ্রীয় নেতাদের নির্বাচনমুখী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চলতি মাসে ছয়টি জনসভায় অনুষ্ঠিতসহ প্রত্যেকটিতে অংশ নেবেন তিনি। এছাড়া দায়িত্বরতদের নিজ এলাকায় যেতে বলেন ও দলের হয়ে প্রচারণা এবং জনগণের জন্য সরকারে থেকে কী কী করেছি, সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন। 

বুধবার (৪ অক্টোবর) দুপুরে দেশে ফিরে জোর প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রস্তুত হতে বলেন। এর আগে ১৬ দিনের সরকারি সফর শেষে গণভবনে পৌঁছান তিনি। গণভবনে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিনে ভোটে বাঁধাগ্রস্তদের প্রতিহতসহ সরকারের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন,বিএনপির জঙ্গিবাদ-সন্ত্রাস, অর্থ লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা, হামলা-মামলা, নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।

সরকার প্রধান বলেন, তারেক রহমান আমাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল। সে সময়ে খালেদা জিয়া আমাকে নিয়ে কটাক্ষ করেছিল। বলেছিল, ওনাকে কে মারতে যাবে? ভ্যানিটি ব্যাগে নিজেই গ্রেনেড নিয়ে গেছে। আমার মনে কষ্ট দিতেই খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করে। কারণ ওইদিন আমি বাবা-মা-ভাইসহ সবাইকে হারিয়ে এতিম হয়েছিলাম। অথচ খালেদা জিয়ার সেদিন জন্মদিন না। শুধু তাই নয়, জাতির পিতার খুনি আবদুল আজিজ পাশাকে মরণোত্তর পদোন্নতি দিয়েছিল। তাকে সব সুযোগ-সুবিধা দিয়েছিল। অন্য খুনিদের পুরস্কৃত করেছিল। খুনি রশিদকে বিরোধীদলীয় নেতা বানিয়েছিল বিএনপি।   

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি খুনির দল। জিয়া বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল। 

গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, ড. শাম্মী আহমেদ, ওয়াসিকা আয়েশা খান, ডা. রোকেয়া সুলতানা, শামসুর নাহার চাপা, সিদ্দিকুর রহমান, ড. সেলিম মাহমুদ, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সায়েম খান, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, গোলাম কবির রাব্বানী চিনু, প্রফেসর মেরিনা জামান কবিতা, মারুফা আকতার পপি, পারভীন জামান কল্পনা, আজিজুস সামাদ আজাদ ডনসহ অনেকেই।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) বুধবার বেলা ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

আমাদেরকাগজ/(এমটি)