নিজস্ব প্রতিবেদক: ভোটের দিন সংবাদকর্মীদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিলো নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা সংশোধন করেছে।
ইসির অতিরিক্ত সচিব বলেন, ভোটের দিন সাংবাদিকরা মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা সংশোধন করেছে।
এর আগে, গত ১২ এপ্রিল সংবাদকর্মীদের ভোটের দিন সংবাদ সংগ্রহ করার বিষয়ে নীতিমালা জারি করে ইসি। এতে বলা হয়, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্টারে লিখে রাখতে হবে।
আমাদেরকাগজ/এইচএম


















