কলকাতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও নিরাময় করতে চাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও জানানো হয় কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ শিগগীরই অভিজ্ঞতা জানাতে আসছেন।
মেয়র বলেন, কোনো নির্দিষ্ট মৌসুমে নয়, সারাবছর ডেঙ্গু মোকাবেলায় কাজ করা হবে। ডেঙ্গুর মানসম্মত ওষুধ আনতে সরকারি বিধিনিষেধ তুলে দেয়ায় এখন যেকেউ কার্যকর ওষুধ আমদানি করতে পারবে। এসময়, ডেঙ্গু নিয়ে কোনো বাণিজ্য করা যাবে না বলে মন্তব্য করেন মেয়র।
উল্লেখ্য, গোটা দক্ষিণ এশিয়ায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। তবে, এর মধ্যেও ব্যতিক্রম কলকাতা।অ সেখানকার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও এর সফলতা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হচ্ছে।


















