আমাদের কাগজ রিপোর্ট: সরকারের চার মন্ত্রণালয়ের সচিব পদে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অপরদিকে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
আমাদের কাগজ/টিআর



















