জাতীয় ১৭ এপ্রিল, ২০২৩ ১১:০১

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।জাতীয় পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। সকাল থেকে জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠান দেখতে আম্রকাননে আসতে শুরু করেছেন।

দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের আম্রকাননে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনকালে মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল উপস্থিত ছিলেন।

পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার প্রদান শেষে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য অনুষ্ঠান শুরু হয়। একাত্তরের বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রস্তুত করা হয়েছে শেখ হাসিনা মঞ্চ।

এদিকে অনুষ্ঠানের মধ্যে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনসার সদস্যদের গীতিনাট্য, গার্ড অব অনার ও কুচকাওয়াজ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোকাজ্জেল হক। এ ছাড়াও দ্বিতীয় পর্বে বেলা ১১টায় একই মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনায় প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়বাইদুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আমাদের কাগজ/এমটি