নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে। তবে এ দায়িত্ব শুধু বাংলাদেশের নয়। বিশ্বের বিশ্বমোড়ল দেশগুলোরও একটা দায়িত্ব আছে।
রোববার সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সত্তর দশক থেকে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা আমাদের দেশে আসছেন। পরে মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নেয়। এবার এসেছে প্রায় ১১ লাখ রোহিঙ্গা। আমরা মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলেছি। তারা বলে, নাও। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও নেওয়া হয়নি। তাদের (মিয়ানমার) আন্তরিকতার অভাব রয়েছে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মোমেন বলেন, 'আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এটা শুধু আমাদের দায়িত্ব নয়। বিশ্বনেতাদেরও দায়িত্ব আছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, আপনারা এক কাজ করুন, রাখাইনে রোহিঙ্গারা যেখানে ছিল সেখানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করুন। আপনি যদি আপনি চান করতে পারেন। তবে তারা বলছেন, তবে সে ধরনের আন্তরিকতার কিছুটা অভাব রয়েছে। তবে আমি সবসময়ই আশাবাদী, তারা তাদের দেশে ফিরে যাবে।
আমাদেরকাগজ/এইচএম



















