নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকবাজারের ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে আগুন লাগার খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, শেষ খরব পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আমাদেরকাগজ/এইচএম



















