আমাদের কাগজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত দিনের চেয়ে এক জন বেশি শনাক্তের খবর পাওয়া গেছে। আজ (১৬ই ডিসেম্বর) নতুন শনাক্ত সংখ্যা ১৬।শুক্রবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৭০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৮৩টি ল্যাবে ২ হাজার ৫১২টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ১১৮টি।
২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ, মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মোট মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
আমাদের কাগজ/এম টি


















