জাতীয় ১৬ ডিসেম্বর, ২০২২ ০৫:৪৩

শখের গাড়ীটি বিক্রি করে বাংলাদেশের পতাকা কিনলেন এক যুবক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ এত দিন ভিন দেশে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মানুষ মেতেছেন পতাকা উম্মেচনায়। কিন্তু এবার হল মিরাক্কেল। পতাকার জন্য বিক্রি করলেন নিজের সখের বাইক। তাও আবার তিনি হলেন এক বাঙ্গালি যুবক।  

মোটরসাইকেল বিক্রির টাকায় ৪০০ ফিট  দৈর্ঘ্যের  জাতীয় পতাকা টাঙালেন ময়মনসিংহ সদর এবং মুক্তাগাছা উপজেলা সিমানাবর্তি এলাকা কুষ্টিয়া কাবারিকান্দা গ্রামের আঃলতিফ (৩২) নামের এই যুবক।

জানা যায়, লতিফ চার ভাইবোনের মধ্যে সবার ছোট তিনি। পরিবারের অসচ্ছলতায় বেশিদূর লেখাপড়া করতে পারেননি। ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত। বিজয় ও স্বাধীনতার মাস এলেই তার ব্যস্ততা বেড়ে যায়।

মুজিব শতবর্ষ পালনে জাতীয় পতাকা টাঙানোসহ নানা কর্মসূচি করার ইচ্ছা ছিল এই যুবকের। কিন্তু মহামারি করোনার কারণে তা করা সম্ভব হয়নি। 

 

এ বছর মুজিব শতবর্ষ পালনের উদ্যোগ নেন লতিফ। বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট। টাকা জোগাড় করতে নিজের শখের মোটরসাইকেলটি ৩৫ হাজার টাকায় বিক্রি করে দেন এ যুবক। 

এ জন্য তার পরিবারের পক্ষ থেকে নিষেধও করা হয়েছিল। এ টাকায় তিনি ৪০০ ফুট লম্বা জাতীয় পতাকা তৈরি করেন। লাল বৃত্তে বঙ্গবন্ধুর ছবিসংবলিত মুজিব শতবর্ষের মনোগ্রাম দিয়ে পতাকাটি বানানো হয়। পরে তা টাঙিয়ে দেন বাড়ির সামনের পাকা সড়কে। আর পতাকার সঙ্গে দেয়া হয় লাল-নীল বাতি।

এলাকার বাসিন্দা হাকীম ফুয়াদ হাসান বলেন, কাজটি করার জন্য লতিফকে পাগল বলেও ডাকেন এলাকাবাসী। আবদুল লতিফ বলেন, পতাকা বানানোর পেছনে কোনো সুবিধা নেওয়ার ইচ্ছা নেই। দেশকে ভালোবেসে এ পতাকা।

আমাদের কাগজ/এম টি