জাতীয় ১৩ ডিসেম্বর, ২০২২ ০৬:১৯

ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। তবুও ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। সবাইকে এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান চায়। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণ জরুরি।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলেও জানান তিনি।

আমাদেরকাগজ/এইচএম