জাতীয় ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:১২

কুমিল্লার সাবেক এমপি গোলাম মোস্তফা আর নেই 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আস‌নের সা‌বেক সংসদ সদস্য (এমপি) এবিএম গোলাম মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। 

শনিবার ( ৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।


জানা যায় , স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন সাবেক এই মন্ত্রী। 

আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় কনিষ্ঠ পুত্র। 

গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন জানান, তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা জানাজা ও দাফন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।

খ্যাতিমান ব্যক্তিত্ব এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালে সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মফিজউদ্দিন আহমদ ছিলেন শিক্ষামন্ত্রী।

আমাদের কাগজ/এম টি