জাতীয় ২০ নভেম্বর, ২০২২ ০৯:৩৬

রাজধানীতে আজকের লোডশেডিং

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ  বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে শিডিউল করে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। এর ফলে রাজধানীর  বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

নির্দেশ মোতাবেক রোববার (২০ নভেম্বর) লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।


এ দিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছেন, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোন লোডশেডিং নেই। তবে, এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

 

প্রয়োজনীয় তথ্য জানতে নিচের লিংক যান

https://desco.portal.gov.bd/sites/default/files/files/desco.portal.gov.bd/page/659bb373_82c2_4282_a4f1_cdafbefe0378/2022-11-17-10-01-ee13cff213f21b1bfd81babfbd1c4552.pdf

 
আমাদের কাগজ/এম টি