জাতীয় ১৩ নভেম্বর, ২০২২ ০৩:০১

বিপ্লবকে হত্যার আভাস যা বললেন চিকিৎসক 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে তার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে উদ্বার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় বিপ্লব (৫১) এর লাস উদ্ধার করা হয়।

এরপর আজ রোববার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে তার ময়নাতদন্ত হয়। পরে ময়নাতদন্তকারী চিকিৎসক মফিজ উদ্দিন নিপুণ এ তথ্য জানান।

মফিজ উদ্দিন নিপুণ বলেন, “নিহতের মাথার পেছনে ও বুকে আঘাতে চিহ্ন দেখা গেছে। এটা ধাতব কোনো বস্তুর আঘাতের চিহ্ন বলে মনে হচ্ছে। লাশটি তিন-চার দিন আগের। গলে গিয়েছিলো।

“দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভিসেরা রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

বিপ্লব নেত্রকোণা জেলার পূর্বধলার ছোট ইলাশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার পরিবার ঢাকায় থাকে। তিনি কেরাণীগঞ্জে একটি কৃষি খামার চালাতেন।

লাশ উদ্ধারের পর ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক শাহজাহান আলী জানান, রাতে বিপ্লবের মরদেহের ছবি দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা৷ গত ৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

আমাদের কাগজ/এম টি