জাতীয় ১২ নভেম্বর, ২০২২ ০৬:৫৪

পুলিশের দুই কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

বদলি কর্মকর্তারা হলেন- পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার টুটুল চক্রবর্তী। তাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম