জাতীয় ১০ নভেম্বর, ২০২২ ০২:৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় আসামিদের কাছ থেকে ১৩ হাজার ৭২০ ইয়াবা, ৭৩ গ্রাম হেরোইন, ৮৫০ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ, ৩০ লিটার দেশি মদ, ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আমাদেরকাগজ/এইচএম