নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্ট ভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
প্রধান বিচারপতি আইজিপিকে স্বাগত জানান। প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান আইজিপি।
তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এর আগে আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্টে দায়িত্বরত ডিসি মো. মোমিনুল ইসলাম ভূইয়া।
গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওইদিন বিকেল সাড়ে ৩টায় তিনি বিদায়ী পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে র্যাব ডিজির পদ থেকে বিদায় নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আমাদের কাগজ/ ইদি


















